Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তেহরানের গুরুদ্বারে প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী; ভাষণ দিলেন সেখানকার এক সমাবেশে

তেহরানের গুরুদ্বারে প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী; ভাষণ দিলেন সেখানকার এক সমাবেশে

তেহরানের গুরুদ্বারে প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী; ভাষণ দিলেন সেখানকার এক সমাবেশে


রবিবার সন্ধ্যায় তেহরান পৌঁছনোর অব্যবহিত পরেই সেখানকার ভাই গঙ্গা সিং সভা গুরুদ্বারে গুরু গ্রন্থ সাহিবকে শ্রদ্ধা ও সম্মান জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একটি শিরোপা ও একটি তলোয়ার দিয়ে সম্মানিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে।

গুরুদ্বারে আয়োজিত এক সমাবেশে ভাষণদানকালে তেহরানের শিখ সম্প্রদায়কেঅভিনন্দন জানান শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য ভারতের সমৃদ্ধ ঐতিহ্য ও উত্তরাধিকার তাঁরা বহন করে চলেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বসুধৈব কুটুম্বকম’-এ বিশ্বাসী ভারতবাসী। অর্থাৎ, সমগ্র বিশ্ব সংসারই যে এক অভিন্ন পরিবার– এই নীতিতে বিশ্বাস করে ভারত। তাই, একে অপরের সঙ্গে সহজেই মিলে ও মিশে যেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, গুরু গোবিন্দ সিং-এর ৩৫০তম জন্মবার্ষিকী ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে। সেইসঙ্গে, গুরুদের শহীদ হওয়ার ঘটনা এবং পবিত্র গুরু গ্রন্থ সাহিবের বাণী সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা প্রসারেরও উদ্যোগ গ্রহণ করা হবে।

PG/SKD/DM