Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তৈলক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির জন্য অপরিশোধিত তেল আমদানি সম্পর্কিত পুনর্বিবেচিত নীতি


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘তৈল ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির’ (ওয়েল পি এস ইউ) দ্বারা অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে বর্তমান নীতি পরিবর্তন করতে এবং ওয়েল পি এস ইউ-গুলিকে সিভিসি নির্দেশিকাসমূহের সাথে সাযুজ্য রেখে এবং সংস্থাগুলির সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন সাপেক্ষে তাদের নিজেদের নীতি প্রণয়নের ক্ষমতা প্রদানের অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থা অপরিশোধিত তেল সংগ্রহের জন্য দক্ষতাসম্পন্ন, নমনীয় ও বহুমুখী নীতির সংস্থান করবে যার ফলে ভোক্তারাও উপকৃত হবে।

উল্লেখ্য, অপরিশোধিত তেল আমদানির জন্য বর্তমানে যে নীতি চালু রয়েছে তাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল ১৯৭৯-তে। গত ২০০১-এ মন্ত্রিসভা এই নীতিতে কিছু সংশোধনীতে অনুমোদন দেয়। অন্যদিকে মন্ত্রীসভার আজকের অনুমোদনের ফলে চলতি নীতি বহু বছর ধরে ওয়েল পি এস ইউ-গুলি যে পদ্ধতিতে সঙ্গতিপূর্ণভাবে সম্মীলিত শক্তির প্রয়োজন মেটাচ্ছে তার নিরিখে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো নীতিগত পরিবর্তনের বিষয়টিকে সুনিশ্চিত করবে।

SK/JC/SRC/DSC/AGT/S