Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ত্রিপুরায় ডাঃ মাণিক সাহা এবং অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ উপলক্ষে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ত্রিপুরায় ডাঃ মাণিক সাহা এবং অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ উপলক্ষে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় ডাঃ মাণিক সাহাকে অভিনন্দন জানিয়েছেন। রাজ্যে আজ অন্য যে মন্ত্রীরা শপথ নিয়েছেন তাঁদেরকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেন, “ডাঃ মাণিক সাহাজী এবং আজ শপথ নেওয়া সকলকে অভিনন্দন। ত্রিপুরার জনগণ আরও একবার যে রায় দিয়েছেন, তা পূরণ করতে ও রাজ্যের উন্নয়নে এই দল কাজ করবে বলে আশা করি। তাঁদের প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা রইল। @DrManikSaha2″

PG/PM/SB