Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দক্ষতা উন্নয়ন এবং নির্ধারিত যোগ্যতাকে স্বীকৃতি দানের ক্ষেত্রে ভারত-সংযুক্ত আরব আমীরশাহী সহযোগিতা


এ বছর ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক এবং সংযুক্ত আরব আমীরশাহীর ন্যাশনাল কোয়ালিফিকেশনস্‌ অথরিটির মধ্যে যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছিল, তা কর্মপরবর্তী অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টিকে অনুমোদন দানের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই লেটার অফ ইন্টেন্ট-এর আওতায় দু’টি দেশই দক্ষতা উন্নয়ন এবং যোগ্যতা সংক্রান্ত স্বীকৃতি দানের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সহযোগিতার সম্পর্কে যুক্ত থাকবে।

ঐ একই উদ্দেশ্যে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে সম্পাদিত একটি মউ স্বাক্ষরের বিষটিতেও সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মউটি স্বাক্ষরিত হলে দক্ষতা উন্নয়ন এবং যোগ্যতা সংক্রান্ত স্বীকৃতি দান ছাড়াও শ্রম শক্তি বিনিময়, দক্ষতা বিকাশ এবং বিদেশে যুবসমাজের কর্মসংস্থানের ক্ষেত্রেও দুটি দেশ পরস্পরকে সহযোগিতা করে যাবে।

PG/SKD/SB/S