Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দক্ষিণ-এশীয় আঞ্চলিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কেন্দ্র গড়ে তুলতে ভারত-আই এম এফ চুক্তি


ভারতে দক্ষিণ-এশীয় আঞ্চলিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কেন্দ্র (এস এ আর টি টি এ সি) গড়ে তোলার বিষয়ে ভারত ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আই এম এফ)-এর মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই কেন্দ্রটি স্থাপন করবে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই কেন্দ্র স্থাপনে ভারতের অবদান সম্পর্কে সুনির্দিষ্ট বিষয়গুলি সম্পর্কে অনুমোদনের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।

প্রস্তাবিত এই কেন্দ্রটি গঠিত হলে সংশ্লিষ্ট অঞ্চলের সবক’টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও সমঝোতার বাতাবরণ আরও প্রসার লাভ করবে। দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। এর বাইরে অন্যান্য সদস্য দেশগুলিও পরবর্তী পর্যায়ে যোগ দিতে পারে এই কেন্দ্রটিতে। ভারতে রাষ্ট্রীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে উৎসাহিত হবে কেন্দ্রটি স্থাপিত হলে।

PG/SKD/DM/