Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দক্ষিণ এশীয় সামুদ্রিকঅঞ্চলে তেল ও রাসায়নিক দূষনের মোকাবিলায় ভারত ও দক্ষিণ এশিয়া সহযোগিতামূলক পরিবেশকর্মসূচির মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত ও ও দক্ষিণএশিয়া সহযোগিতামূলক পরিবেশ কর্মসূচির মধ্যে দক্ষিণ এশীয় সামুদ্রিক অঞ্চলে তেল ওরাসায়নিক দূষনের মোকাবিলায় সমঝোতাপত্র স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়ছে।

এর ফলে ভারত ও দক্ষিণ এশিয়ার সামুদ্রিক অঞ্চলেরদেশগুলি যেমন- বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সামুদ্রিক পরিবেশবজায় রাখার প্রশ্নে ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা সহজ হবে।

এই সমঝোতাপত্রের আওতায় ‘ আঞ্চলিক তৈল দূষণ প্রতিরোধ আপৎকালীন পরিকল্পনা ’ রূপায়ণে উপযুক্ত জাতীয় কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পাচ্ছেভারতীয় উপকূলরক্ষী বাহিনী আর ভারত সরকারের পক্ষে তারাই তেল ও রাসায়নিক পদার্থসমুদ্রে ছড়িয়ে পরার বিষয়ে ব্যবস্হা নেবে। এছাড়া ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নৌবহনউদ্ধার সমন্বয় কেন্দ্রগুলি সামুদ্রিক নানা ঘটনায় আপৎকালীন কেন্দ্র হিসেবে কাজকরবে।

দক্ষিণ এশিয় অঞ্চলের পরিবেশউন্নয়ন ও ব্যবস্হাপনার ক্ষেত্রে সমন্বয় গড়ে তোলার জন্য আফগানিস্হান, বাংলাদেশ,ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্হান ও শ্রীলঙ্কা-য় ১৯৮২ সালে দক্ষিণ এশীয়গোষ্ঠী সাশেপ গড়ে তোলে। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা-রআশেপাশে সামুদ্রিক অঞ্চলে তেল চুঁয়ে পড়ার একটি বড়সড় ঘটনার পরিপ্রেক্ষিতে সাশেপও আর্ন্তজাতিক নৌবহন সংস্হা এই আপৎকালীন পরিকল্পনা গ্রহন করে।

PG /NS/…