পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দণ্ডিত ব্যক্তিদের হস্তান্তরনিয়ে ভারত ও এস্তোনিয়ার মধ্যে একটি চুক্তির স্বাক্ষর ও অনুসমর্থন করার জন্যঅনুমোদন দিল|
এই চুক্তিস্বাক্ষরের মধ্য দিয়ে ভারতের বাসিন্দা যারা এস্তোনিয়ায় বন্দী রয়েছেন তাদেরকে অথবাতার উল্টো ক্ষেত্রের বন্দিদেরকে বন্দী জীবনের বাকি দিনগুলি তাদের পরিবারেরকাছাকাছি থাকার সুযোগ দেওয়া হবে এবং পরে তাদের সামাজিক পুনর্বাসনেও সহযোগিতা করাহবে|
২০০৪ সালের আগেবিদেশের কারাগারে থাকা বন্দিকে তার নিজের দেশে ফিরিয়ে নিয়ে বাকি বন্দী জীবনকাটানোর জন্য অথবা বিদেশের কোনো আদালতে দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় ব্যক্তিকেভারতের কারাগারে এনে বন্দী করে রাখার সুযোগ ছিল না| এইসব বন্দিদের হস্তান্তরেরমাধ্যমে তাদের নিজের দেশে নিয়ে আসা হলে তাদের সামাজিক পুনর্বাসনে সহযোগিতা করাযায়|
ভারত সরকার এখনপর্যন্ত যেসব দেশের সঙ্গে এই চুক্তি করেছে সেগুলি হচ্ছে: ব্রিটেন, মরিশাস,বুলগেরিয়া, ফ্রান্স, মিশর, শ্রীলংকা, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইরান,বাংলাদেশ, ব্রাজিল, ইজরায়েল, বসনিয়া ও হার্জেঙ্গোভিনা, সংযুক্ত আরব আমিরশাহ,ইতালি, তুর্কি, মালদ্বীপ, থাইল্যান্ড, রাশিয়া, কুয়েত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া,হংকং, কাতার, মঙ্গোলিয়া, কাজাকস্থান ও বাহারিন| সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৫ জনবন্দীর আদান-প্রদান হয়েছে, এর মধ্যে ৫৫ জনই ভারতীয়|
PG/A.D