Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দরিদ্র ওমধ্যবিত্তদের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করে যাবে কেন্দ্রীয় সরকার – বললেনপ্রধানমন্ত্রী

দরিদ্র ওমধ্যবিত্তদের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করে যাবে কেন্দ্রীয় সরকার – বললেনপ্রধানমন্ত্রী

দরিদ্র ওমধ্যবিত্তদের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করে যাবে কেন্দ্রীয় সরকার – বললেনপ্রধানমন্ত্রী


পাঞ্জাবেরভাতিন্ডায় আজ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইম্‌স)-এর শিলান্যাসকরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এইউপলক্ষে প্রদত্ত এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে জাতির বিকাশে প্রয়োজন এক সামাজিকপরিকাঠামোর। এই কারণে ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।ভাতিন্ডায়এইম্‌স স্থাপনের কাজ সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ উপকৃত হবেন ।

প্রধানমন্ত্রীবিশেষ জোর দিয়ে বলেন যে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র শিলান্যাসের মধ্যেই থেমে থাকেনা। বরং, প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে আগ্রহী। আমাদের কাছে অগ্রাধিকারের একটিবিষয়ই হল সঠিক সময়ে প্রকল্প রূপায়ণের কাজ শেষ করা।

দুর্নীতিও জাল নোট প্রসঙ্গের অবতারণা করে শ্রী মোদী বলেন, ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা ওদক্ষতা সম্পর্কে পাকিস্তান পূর্ণ মাত্রায় সচেতন। পাকিস্তানের নাগরিকদের আহ্বানজানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও জাল নোটের বিরুদ্ধে তাঁদের দেশের প্রশাসনকে তৎপরহওয়ার দাবি জানাতে।

শ্রীমোদী বলেন, কৃষকদের প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান নিশ্চিত করতে কেন্দ্রীয়সরকার সমস্তরকম কিছু করতেই আগ্রহী। যে জলের ওপর অধিকার রয়েছে শুধুমাত্র ভারতের, তাপাকিস্তানকে দেওয়ারকোন প্রশ্নই ওঠে না।

দেশেরমধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতে কোনভাবেই শোষিত না হন এবং দরিদ্ররা যাতে তাঁদেরন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেযথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/