Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দারিদ্র্ ও ক্ষুধা দূরীকরণে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা (আইবিএসএ)-র মধ্যে দারিদ্রও ক্ষুধা দূরীকরণের জন্য আইবিএসএ তহবিল গঠনে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের ব্যাপারে অনুমোদন দেওয়া হয়|

এই সিদ্ধান্ত আইবিএসএ-র তহবিলকে শক্তিশালী করতে সহায়তা করবে। আইবিএসএ দক্ষিণ-দক্ষিণ- সহযোগিতার প্রেক্ষাপটে একটি অভিনব ব্যবস্থা। আইবিএসএ-র সদস্য দেশগুলির মধ্যে প্রত্যেকেই বছরে ১ মিলিয়ন মার্কিন ডলার করে তহবিলে জমা দেয় যায় মোট পরিমান ২০১৫-র জানুয়ারি পর্যন্ত ২৮.২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে ২৬.২ মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্প সমূহের রূপায়ণ অথবা অনুমোদনের জন্য বরাদ্দ করা হয়েছে এবং বাদবাকি ২.০৯ মিলিন মার্কিন ডলার কর্মসূচি রূপায়নের জন্য পাওয়া যাবে। এই তহবিলে ভারতের তরফে এ পর্যন্ত ৯.১ মিলিয়ন মার্কিন ডলার জমা দেওয়া হয়েছে।

আইবিএসএ তহবিলের মাধ্যমে তৃতীয় পক্ষের দেশগুলিতে উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এই তহবিলের মাধ্যমে প্রথম প্রকল্পটির আওতায় কৃষি ও প্রাণীপালনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। আইবিএসএ তহবিল ২০০৬-এর ডিসেম্বরে নিউইয়ের্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘ দিবসে ‘দক্ষিণ-দক্ষিণ অংশীদারিত্ব পুরস্কার ২০০৬’ লাভ করে, যা দক্ষিণ-দক্ষিণ- সহযোগিতা ক্ষেত্রে এর গুরুত্ব ও স্বীকৃতিকে স্পষ্ট করে|

SC/SRC/DSC