Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দার্জিলিং অঞ্চলে বৃষ্টিপাত ও ভূমিধসের প্রভাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাস


নতুন দিল্লি, ৫ অক্টোবর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যা ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রী মোদী ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমিত করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বিত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন :

“বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ দার্জিলিং এবং পারিপার্শিক অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমার সমবেদনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

*****

SSS/SB/AS