Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দার-এস-সালাম-এ প্রধানমন্ত্রী শ্রী মোদীকে গ্রামের মহিলা সৌর ইঞ্জিনিয়াররা (সৌর-মায়ের দল) তাদের দক্ষতা প্রদর্শন করলেন

দার-এস-সালাম-এ প্রধানমন্ত্রী শ্রী মোদীকে গ্রামের মহিলা সৌর ইঞ্জিনিয়াররা (সৌর-মায়ের দল) তাদের দক্ষতা প্রদর্শন করলেন

দার-এস-সালাম-এ প্রধানমন্ত্রী শ্রী মোদীকে গ্রামের মহিলা সৌর ইঞ্জিনিয়াররা (সৌর-মায়ের দল) তাদের দক্ষতা প্রদর্শন করলেন


তানজানিয়া এবং আফ্রিকার অন্য দেশগুলির প্রায় ৩০ জন ‘সৌর-মায়ের’ একটি গোষ্ঠী সৌর লন্ঠন এবং ঘরোয়া আলোক ব্যবস্হা তৈরী, মেরামত এবং রক্ষনাবেক্ষনে তাদের দক্ষতার নমুনা প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। তারা তাদের মধু নিষ্কাশণ এবং সেলাই-এর নমুনাও প্রদর্শন করেন এবং ‘উই শ্যাল ওভারকাম’ গানটি গেয়ে শোনান।

রাজস্হানের তিলোনিয়ার বেয়ারফুট কলেজ আফ্রিকার গ্রামের মহিলাদের সৌর ইঞ্জিনিয়ারের ভূমিকায় তুলে ধরতে সৌর লন্ঠন এবং ঘরোয়া আলোক ব্যবস্হা তৈরী, মেরামত এবং রক্ষনাবেক্ষনে তাদের প্রশিক্ষণ দিয়ে চলেছে ভারত সরকারের সহায়তাপুষ্ট প্রকল্পে। তারা তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপে খালি পায়ে থাকা মহিলাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ মহাবিদ্যালয় স্হাপন করেছেন তানজানিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশে থাকা মহিলাদের জন্য যাতে তাদের সৌরবিদ্যুৎসংক্রান্ত দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দিয়ে সৌরবিদ্যুৎ সরঞ্জাম প্রদান করা যায়। এই কলেজগুলি মৌমাছি পালন, জামাকাপড় সেলাই প্রভৃতি ক্ষেত্রেও উদ্যোগমূলক দক্ষতাকে সহায়তা করে থাকে। এই সৌর মায়েরা তাদের পাওয়া সৌর সরঞ্জামগুলিকে কাজে লাগিয়ে সৌর আলো নিজেদের এলাকায় লাগিয়েছেন এবং এখন তারা নিজেরাই এই সৌরবিদ্যুৎ ব্যবস্হাগুলিকে রক্ষণাবেক্ষণও করে চলেছেন নিজেদের এলাকায়।

PG/NS