Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৩ মে, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দিল্লির অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“দিল্লির মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে;

“দিল্লির অগ্নিকাণ্ডে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে : পিএম@নরেন্দ্রমোদী”

CG/SD/SKD/