Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লির অস্বীকৃত কলোনিগুলির বাসিন্দাদের অধিকার দেওয়ার প্রক্রিয়ার সুপারিশে কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দিল্লির অননুমোদিত কলোনিগুলির বাসিন্দাদের মালিকানা দেওয়ার বা হস্তান্তর করার এবং মর্টগেজের অধিকার দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ করতে সুপারিশ কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হল। কমিটির শীর্ষে থাকবেন দিল্লির উপ-রাজ্যপাল। এই কমিটির অন্য সদস্যরা হলেন –

1. দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান

2. কেন্দ্রীয় সরকারের আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব

3. দিল্লি সরকারের মুখ্যসচিব

4. দিল্লির পূর্ব, উত্তর এবং দক্ষিণ মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনাররা

5. দিল্লি আর্বান আর্টস কমিশনের চেয়ারম্যান

6. দিল্লির আর্বান ট্রান্সপোর্ট স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের অধ্যাপক

7. ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্বান অ্যাফেয়ার্সের আর্বান প্ল্যানার অ্যান্ড ডিরেক্টর

8. দিল্লি দমকলের প্রাক্তন অধিকর্তা এবং

9. সদস্য সচিব হিসেবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির প্রিন্সিপাল কমিশনার

এই কমিটি ৯০ দিনের মধ্যে রিপোর্ট দেবে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রককে। কমিটির রিপোর্ট পাওয়ার পর ক্যাবিনেট সচিবালয়ে জানানো হবে। এরপর, কমিটির সুপারিশগুলি বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

CG/AP/DM