Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লির ঘটনায় ভুটানের সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর

দিল্লির ঘটনায় ভুটানের সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৫

 

দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভুটানের সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভুটানের চতুর্থ রাজার ৭০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাঁর এই অনুভূতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে নিহত এবং আহত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক অনন্য প্রার্থনায় সামিল হন ভুটানের মানুষ। 

এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“মহামান্য চতুর্থ রাজার ৭০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এক অনন্য প্রার্থনার মাধ্যমে দিল্লির বিস্ফোরণের ঘটনায় ভারতবাসীর পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জ্ঞাপন করেছেন ভুটানের মানুষ। এই মনোভাব আমি কখনই ভুলব না।”

 

SC/MP/NS….