Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ৩ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবনহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। 

এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন : 

“দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে জীবনহানি মর্মান্তিক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্তৃপক্ষের তরফ থেকে সম্ভাব্য সমস্তরকম সহায়তা দেওয়া হচ্ছে। 

পিএমএনআরএফ থেকে প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী@narendramodi।”

 

SC/AB/DM