Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী


নয়ডার ৬২ নম্বর সেক্টরে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের আজ শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একটি ফলক উন্মোচনের মাধ্যমে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশ শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ১৮৫৭ খ্রীষ্টাব্দের বিদ্রোহের কথা স্মরণ করিয়ে দেন তিনি। স্বাধীনতার এই সংগ্রামে মীরাটের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ সম্পূর্ণ হলে দূষণ থেকে মুক্তি ঘটবে বলে তিনি মন্তব্য করেন।

উন্নয়নের লক্ষ্যে জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের প্রথম শর্তটিই হল উন্নত সড়ক ব্যবস্থা। এই এক্সপ্রেসওয়েটি নির্মিত হলে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি মনে করেন। সুবর্ণ চতুর্ভুজ প্রকল্প এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্য দিয়ে ভারতকে যুক্ত করার যে স্বপ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী দেখেছিলেন তাও স্মরণ করেন তিনি।

কৃষকদের কাছে উপযুক্ত সেচের সুযোগ যাতে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কৃষি সিচাঁই যোজনা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তিনি বিবৃত করেন অনুষ্ঠানে।

কেন্দ্রীয় সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদগুলিতে সাক্ষাৎকার প্রথা তুলে দেওয়ার বিষয়টির অবতারণা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৬-র প্রথম দিন থেকেই দেশের যুব সমাজের কাছে এটি হবে তাঁর সরকারের এক অনবদ্য উপহার।

সবক’টি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে সংসদের কাজকর্ম সচল রাখতে এবং দরিদ্র-কল্যাণে কাজ করে যাওয়ার লক্ষ্যে ২০১৬-তে শপথ ও সঙ্কল্প গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংসদে আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যেই দেশবাসী জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। তাই, জনমুখী কাজকর্মই জনপ্রতিনিধিদের কর্তব্য হওয়া উচিত।

উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী রাম নায়েক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী নীতিন গড়করি, ডঃ মহেশ শর্মা এবং শ্রী পি রাধাকৃষ্ণন

SSS/SKD/DM/