Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দু ’ দিনের জন্য গুজরাট সফরে প্রধানমন্ত্রী : কচ্ছ ও গান্ধীনগরে বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি


প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী বর্তমানে দু ’ দিনের জন্য গুজরাট সফর করছেন। আজ কচ্ছের বিভিন্ন স্হানে কয়েকটি উন্নয়নমূলকপ্রকল্পের উদ্বোধন ও শিল্যান্যাস-ও করবেন তিনি ।

আগামীকাল অর্থাৎ ২৩ফেব্রুয়ারী গান্ধীনগরে আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্কের বার্ষিক বৈঠকগুলির সূচনাঅনুষ্ঠানেও যোগ দেবেন শ্রী মোদী।

গতকালের কয়েকটি টুইটবার্তায় তাঁর এই দু ’ দিনের গুজরাট সফরের কর্মসূচিগুলিরকথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন :

“ আগামীকাল শুরু হবে আমার দুদিনের গুজরাট সফর। ঐ সময়কচ্ছ ও গান্ধীনগরের বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব।

কান্দলা বন্দরেরবিভিন্ন প্রকল্প উদ্বোধন করার পাশাপাশি কয়েকটির শিলান্যাস-ও করব আমি। ভাষণ দেবগান্ধীধামের এক জনসমাবেশে।

ভাচাউ-তে একটিপাম্পিং স্টেশনের উদ্বোধনের পর একটি জনসভায় আমার যোগ দেওয়ার কথা আছে। আপনারামোবাইলে এই ঘটনা প্রত্যক্ষ করতে পারবেন।

কচ্ছের প্রতি আমারএক বিশেষ টান রয়েছে। এখানকার মানুষজন খুবই ভালো এবং তাঁদের রয়েছে অদম্য একপ্রাণশক্তি।

২০০১-এর ভূকম্পনজনিত পরিস্হিতিতে কচ্ছের দুর্দশা ছিল অকল্পনীয়। কিন্তু বর্তমানে তা দ্রুত গতিতেবিকাশশীল একটি জেলা হয়ে উঠেছে।

মঙ্গলবার গান্ধীনগরে @AfDB_Group . # AfDBAM2017- এরবৈঠকগুলির সূচনা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব।

@AfDB_Group – এর বার্ষিক বৈঠকগুলির মূল বিষয়টি হল ‘ আফ্রিকার সম্পদ সৃষ্টির লক্ষ্যে কৃষির রূপান্তর প্রচেষ্টা। ’ বিষয়টি খুবই প্রাসঙ্গিক

@AfDB_Group – এর বার্ষিক বৈঠকগুলির পাশাপাশি # AfDBAM2017 -তে অংশগ্রহণকারী কয়েকজন বিশিষ্ট প্রতিনিধির সঙ্গেআমি আলাপচারিতায় মিলিত হব। ”

PG/SKD /NS/