Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেওয়ানি এবং বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা বিষয়ে ভারত ও মরক্কোর মধ্যে একটি চুক্তি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেওয়ানি ও বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা বিষয়ে ভারত ও মরক্কোর মধ্যে চুক্তিটি অনুমোদন করা হয়েছে।

এই চুক্তির মূল বৈশিষ্ট্য হ’ল – দু’দেশের মধ্যে সমন জারি এবং অন্যান্য বিচার-বিভাগীয় নথিপত্র লেনদেন অথবা জারি করা। দেওয়ানি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা, নথিপত্র জমা, চিহ্নিতকরণ, পরীক্ষা এবং রেকর্ড করা। এছাড়া, দেওয়ানি বিষয়ে সাক্ষ্য গ্রহণ করার জন্য অনুরোধপত্রের মান্যতা প্রদান এবং মামলার অ্যাওয়ার্ড বা চূড়ান্ত রায় – এর স্বীকৃতি ও কার্যকর করা।

এই চুক্তির ফলে উভয় দেশের নাগরিকরা উপকৃত হবেন। এছাড়া, দু’দেশের মধ্যে দেওয়ানি ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

CG/PB/SB