Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“ইস্টার আনন্দময় হয়ে উঠুক! এই বিশেষ দিনটিতে শান্তি, ঐক্য এবংসৌভ্রাতৃত্বের বন্ধন আরও নিবিড় হয়ে উঠবে বলেই আমি আশা করি। ঈশ্বর যীশু খ্রীস্টেরমহান আদর্শ ও চিন্তাভাবনা সেবার মানসিকতায় দেশবাসীকে উদ্বুদ্ধ করবে বলেই আমারবিশ্বাস। এর মধ্য দিয়ে সমাজে এক ইতিবাচক পরিবর্তন বাস্তবায়িত হবে”।

***

PG/SKD/ SB