Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘দেশভাগ-জনিত বিভীষিকা স্মরণ দিবস’-এ দেশভাগের ফলে ক্ষতিগ্রস্তদের সাহসিকতার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৪ অগাস্ট ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, ‘দেশভাগ-জনিত বিভীষিকা স্মরণ দিবস’ পালন করার সময় আমরা দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সকলের সাহসিকতাকে স্মরণ করছি। তিনি উল্লেখ করেন যে, ইতিহাসের সেই মুহূর্তটি বহু মানুষের জীবন ছিন্নভিন্ন করে দিয়েছিল – পরিবারগুলি ভিটেমাটি ছাড়া হয়েছিল, প্রিয়জনদের হারিয়েছিল এবং অকল্পনীয় দুর্ভোগ সহ্য করতে হয়েছিল।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, একই সঙ্গে সেই পরিস্থিতি কাটিয়ে মানুষ শূন্য থেকে নিজেদের জীবন নতুন করে গড়ে তুলেছিল, প্রতিকূলতাকে সাফল্যে পরিণত করেছিল এবং দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছিল। তিনি লক্ষ্য করেন যে, তাদের জীবনের যাত্রাপথ আমাদের মানুষের অদম্য মানসিক শক্তির কথা মনে করিয়ে দেয়। শ্রী মোদী আশা প্রকাশ করেন যে, এই দিনটি আমাদের দেশে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার সংকল্পকে আরও দৃঢ় করবে এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী সেই সব দেশবাসীর প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন, যারা সেই ভয়াবহ সময় থেকে উঠে এসে দেশের অগ্রগতিতে অমূল্য অবদান রেখেছিলেন। তিনি বলেন, নিজেদের সাহস ও দক্ষতার মাধ্যমে তাঁরা দেখিয়েছিলেন যে প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে সংকল্প পূরণ করা সম্ভব। শ্রী মোদী সকলের প্রতি সদিচ্ছা ও সংহতির জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

একটি ‘সুভাষিত’ (প্রাচীন জ্ঞানগর্ভ উক্তি) উদ্ধৃত করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, কঠোর পরিশ্রম, উদ্যোগ এবং নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার মাধ্যমেই বিবিধ শিল্পকলা, বিজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, কারুশিল্প এবং উদ্ভাবন বিকশিত হয় ও সাফল্যের পথ প্রশস্ত করে। তিনি আরও বলেন, তাই ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকা উচিত নয়; বরং সাহস, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাওয়া উচিত, কারণ মানুষের প্রচেষ্টাই ভাগ্য গড়ে তোলে।

এক্স-এ ধারাবাহিক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

“আজ আমরা #PartitionHorrorsRemembranceDay পালন করছি। দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সকলের সাহসিকতাকে আমরা স্মরণ করছি। ইতিহাসের সেই মুহূর্তটি বহু মানুষের জীবন ছিন্নভিন্ন করে দিয়েছিল… পরিবারগুলি ভিটেমাটি ছাড়া হয়েছিল, প্রিয়জনদের হারিয়েছিল এবং অকল্পনীয় দুর্ভোগ সহ্য করতে হয়েছিল।
একই সঙ্গে, সেই পরিস্থিতি কাটিয়ে মানুষ শূন্য থেকে নিজেদের জীবন নতুন করে গড়ে তুলেছিল, প্রতিকূলতাকে সাফল্যে পরিণত করেছিল এবং দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছিল। তাদের জীবনের যাত্রাপথ আমাদের মানুষের অদম্য মানসিক শক্তির কথা মনে করিয়ে দেয়।

এই দিনটি আমাদের দেশে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার সংকল্পকে আরও দৃঢ় করুক এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে অনুপ্রাণিত করুক।”

https://x.com/narendramodi/status/2088083188300370313?

দেশভাগের বিভীষিকা স্মরণ দিবসে, আমরা সেই সকল দেশবাসীকে আন্তরিক শ্রদ্ধা জানাই, যাঁরা সেই ভয়াবহ সময় থেকে উঠে এসে দেশের অগ্রগতিতে অমূল্য অবদান রেখেছেন। তাঁদের সাহস ও শক্তির দ্বারা তাঁরা দেখিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে সংকল্প পূরণ করা যায়। আসুন আমরা সদ্ভাব ও ঐক্যের জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করি।

उद्यमस्य प्रसादेन दृश्यन्ते विविधाः कलाः। 
कातरा एव जल्पन्ति यद् भाव्यं तद् भविष्यति॥

কঠোর পরিশ্রম, উদ্যোগ এবং একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমেই বিভিন্ন শিল্পকলা, বিজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, কারুশিল্প এবং উদ্ভাবন বিকশিত হয়, যা সাফল্যের পথ প্রশস্ত করে। অতএব, ভাগ্যের উপর নির্ভরশীল থাকা উচিত নয়; বরং সাহস, অধ্যবসায় এবং নিরন্তর প্রচেষ্টার সাথে নিজের লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে যাওয়া উচিত, কারণ মানুষের প্রচেষ্টাই নিয়তিকে গড়ে তোলে।

https://x.com/narendramodi/status/2088083986455355705?
 

SC/SB/AS/