Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশের কল্যাণে সাংসদদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর : সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সংবাদ-মাধ্যমের কাছে শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

দেশের কল্যাণে সাংসদদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  :  সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সংবাদ-মাধ্যমের কাছে শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি


সকলকেই আমার নমস্কার।

এ বছর ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭০তম বর্ষ উদযাপনের একটি বিশেষ উপলক্ষ। সেই কারণে, ১৫ আগস্টের আগে শুরু হতে চলা সংসদের এই অধিবেশনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের আমরা স্মরণ করি এই দিনটিতে।

এই অধিবেশনে আমাদের ৭০ বছরের যাত্রাপথ এক নতুন শীর্ষে পৌঁছে যাবে। এই লক্ষ্যে, আমাদের প্রয়োজন উচ্চমানের আলোচনা-বিতর্কে অংশগ্রহণ করা এবং কতকগুলি বড় বড় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে জাতি দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। এজন্য সংসদে আমাদের সকলকেই মিলিতভাবে চেষ্টা করতে হবে দেশকে নতুনভাবে ও নতুন দিকে চালিত করার।

আমার বিশ্বাস যে, গত কয়েকদিনে সমস্ত রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বা সমষ্টিগতভাবে আলাপ-আলোচনায় সাধারণ আবেগেরই অংশীদার হয়েছেন যে দেশের কল্যাণে সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ আমরা। কারণ, এর ফলে, দেশ দ্রুত এগিয়ে যাবে অগ্রগতির পথে।

আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

ধন্যবাদ।

PG/SKD/SB