পিএমইন্ডিয়া
সকলকেই আমার নমস্কার।
এ বছর ১৫ আগস্ট দেশের স্বাধীনতার ৭০তম বর্ষ উদযাপনের একটি বিশেষ উপলক্ষ। সেই কারণে, ১৫ আগস্টের আগে শুরু হতে চলা সংসদের এই অধিবেশনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের আমরা স্মরণ করি এই দিনটিতে।
এই অধিবেশনে আমাদের ৭০ বছরের যাত্রাপথ এক নতুন শীর্ষে পৌঁছে যাবে। এই লক্ষ্যে, আমাদের প্রয়োজন উচ্চমানের আলোচনা-বিতর্কে অংশগ্রহণ করা এবং কতকগুলি বড় বড় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে জাতি দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে। এজন্য সংসদে আমাদের সকলকেই মিলিতভাবে চেষ্টা করতে হবে দেশকে নতুনভাবে ও নতুন দিকে চালিত করার।
আমার বিশ্বাস যে, গত কয়েকদিনে সমস্ত রাজনৈতিক দল ও তাদের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বা সমষ্টিগতভাবে আলাপ-আলোচনায় সাধারণ আবেগেরই অংশীদার হয়েছেন যে দেশের কল্যাণে সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ আমরা। কারণ, এর ফলে, দেশ দ্রুত এগিয়ে যাবে অগ্রগতির পথে।
আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ।
PG/SKD/SB
The mood all around is to take good decisions and move towards the path of progress: PM at the start of Parliament session
— PMO India (@PMOIndia) July 18, 2016
Happening now: PM @narendramodi is introducing the new Ministers who took oath recently, in the Lok Sabha.
— PMO India (@PMOIndia) July 18, 2016