Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশের চারটি নতুন এন আই ডি-র জন্য অধিকর্তার চারটি পদ


হরিয়ানার কুরুক্ষেত্র, মধ্যপ্রদেশের ভোপাল, অসমের জোরহাট এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় নতুন চারটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (এন আই ডি)-এর জন্য চারজন অধিকর্তা নিয়োগ করা হবে। এজন্য অধিকর্তার চারটি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক আজ অনুষ্ঠিত হয়। এর আগে, গত বছর ফেব্রুয়ারি মাসে এই চারটি নতুন এন আই ডি-র কর্মীদের বেতন সহ অন্যান্য আর্থিক দায়দায়িত্বের বিষয়টিতেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল।

PG/SKD/DM/S