পিএমইন্ডিয়া
দেশের সশস্ত্র বাহিনীর প্রতি যে বিশেষ শ্রদ্ধাও সম্ভ্রম রয়েছে দেশবাসীর, তা আরও মূর্ত হয়ে উঠেছে এই উৎসব মরশুমেও।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে শুরু হয়েছে #Sandesh2Soldiers নামে এক বিশেষ অভিযান যারমাধ্যমে সুখ ও আনন্দ সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেনদেশবাসীরা। আত্মীয়-পরিজন তথা প্রিয়জনদের থেকে বহু দূরে দেশের সীমান্ত রক্ষার কাজেযাঁরা প্রতিনিয়ত কর্তব্য করে চলেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রমের বার্তাপৌঁছে দেওয়া যাবে এর মাধ্যমে।
এই উৎসব মরশুমে সশস্ত্রবাহিনীর জওয়ান কর্মীদের কাছে চিঠি ও বার্তা মারফৎ দেওয়ালির শুভেচ্ছা জানানোর লক্ষ্যেসূচনা হয়েছে এই বিশেষ অভিযানের। অভিযানের পুরোভাগে রয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং।সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ ভিডিও’র মাধ্যমে তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেনদেশের বীর সেনানীদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য। মাত্র কয়েক ঘন্টার মধ্যেইতাঁর এই ভিডিও স্বতস্ফুর্ত সাড়া ও উৎসাহ জাগিয়েছে ট্যুইটার ও ফেসবুক ।
সশস্ত্র বাহিনীরসেনাকর্মীদের কাছে নরেন্দ্র মোদী অ্যাপ, MyGov.in এবং আকাশবাণীর মাধ্যমেওজনসাধারণ সেনাকর্মীদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন। সশস্ত্র বাহিনীর সঙ্গেআনন্দ ও আবেগের মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য দূরদর্শনও এক বিশেষ অনুষ্ঠান প্রচারকরবে এই অভিযানের অঙ্গ হিসেবে।
নরেন্দ্র মোদী অ্যাপ-এ একবিশেষ মডিউল গড়ে তোলা হয়েছে, যার সাহায্যে সশস্ত্র বাহিনীর কাছে জনসাধারণেরশুভেচ্ছা লিপি, অভিনন্দন বার্তা এবং হাতে লেখা পত্র পৌঁছে দেওয়া যাবে।
#Sandesh2Soldiers অভিযানটি দেশের সাধারণমানুষের সঙ্গে সশস্ত্র বাহিনীর জওয়ান কর্মীদের সংযোগ ও যোগাযোগের এক ঘনিষ্ঠবাতাবরণ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। এ মাসের প্রথম দিকে ভোপালে এক অনুষ্ঠানেআমাদের নির্ভীক সেনাকর্মী তথা জওয়ানদের মানবিক সত্তার বিষয়টিকে তুলে ধরেছিলেনপ্রধানমন্ত্রী । জওয়ানদের সঙ্গেসাক্ষাৎকারের সময়ে জনসাধারণ যাতে তাঁদের অভিনন্দিত করেন, এই মর্মে একটি আবেদনওতিনি রেখেছিলেন ঐ অনুষ্ঠানে। এর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় প্রচুর বার্তা এসেপৌছেছিল তখন।
প্রসঙ্গত উল্লেখ্য,প্রধানমন্ত্রী পদে দয়িত্ব গ্রহণের পর শ্রী নরেন্দ্র মোদী প্রথম দুটি দেওয়ালি পালনকরেছেন সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে।
PG/SKD/SB
This Diwali, let us remember our courageous armed forces who constantly protect our Nation. Jai Hind. pic.twitter.com/uXf6Or3xsQ
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
I sent my #Sandesh2Soldiers. You could also do the same. Your wishes will certainly make our forces very happy. https://t.co/TYuxNNJfIf
— Narendra Modi (@narendramodi) October 22, 2016
मैंने अपना #Sandesh2Soldiers भेज दिया है। आप भी जरूर भेजिए। https://t.co/TYuxNNJfIf pic.twitter.com/aHzHfeQGkf
— Narendra Modi (@narendramodi) October 23, 2016
सवा सौ करोड़ देशवासी जब सैनिकों के साथ खड़े होते हैं तो उनकी शक्ति सवा सौ करोड़ गुना बढ़ जाती है।
— Narendra Modi (@narendramodi) October 23, 2016