Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশের বিভিন্ন প্রান্তের নানা উৎসবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে বিভিন্ন উৎসবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য উদযাপন করছি। সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের উদযাপন করছি। আগামী দিনগুলিতে সারা দেশের মানুষ নানা ধরনের উৎসব পালন করবেন। এই উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা। প্রত্যেকের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

বৈশাখীর শুভেচ্ছা সকলকে! “পবিত্র বৈশাখী পালন করুন। এই পবিত্র দিনটি যেন আপনাদের সুস্বাস্থ্য এবং প্রত্যেকের সাফল্য বয়ে আনে। আমরা আমাদের সেই কঠোর পরিশ্রমী কৃষকদের অভিবাদন জানাই যাঁরা আমাদের দেশকে খাদ্য যোগান।”

প্রাণবন্ত ওড়িয়া সমাজকে জানাই শুভ নববর্ষ! “এক নতুন বছর এবং নতুন প্রত্যাশা ও নতুন আশা! এই মহা বিষুব সংক্রান্তি যেন আপনাদের সকল ইচ্ছা পূরণ করে। সকলের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করি।”

প্রিয় তামিল বোন ও ভাইয়েরা, আসন্ন এক সুন্দর বছরের জন্য প্রার্থনা করছি। “আমার বোন ও ভাইয়েদের পুথান্ডুর শুভেচ্ছা। আগামী বছরটি যেন আপনাদের সকল প্রত্যাশা পূরণ করে। প্রত্যেকে সুখী ও স্বাস্থ্যবান হন।”

CG/AP/DM/