পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৫ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বালিয়ায় জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় (সুরহা তাল) রামসার সাইটের স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এটি দেশের শততম রামসার সাইট।
প্রধানমন্ত্রী বলেন, এই জলাভূমিতে পাখিদের ব্যতিক্রমী জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে প্রচুর পরিযায়ী পাখি যেমন আসে, পাশাপাশি এই পাখিরালয়েও প্রচুর পাখি বসবাস করে। ভারত আজ যে সাফল্য অর্জন করল তার মধ্য দিয়ে প্রাকৃতিক পরিবেশ বিশেষত, গুরুত্বপূর্ণ জলাভূমি রক্ষার ক্ষেত্রে তার অবিচল অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর ধরে জলাভূমি সংরক্ষণ করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। এরসঙ্গে বিজ্ঞান, উদ্ভাবন এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করায় তা গতি পেয়েছে। সামগ্রিক এই উদ্যোগগুলি জীববৈচিত্র্য রক্ষায়, বাস্তুতন্ত্রের সমতা বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য পরিবেশ-বান্ধব ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।
সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“রামসার সাইটের সংখ্যা ১০০ ছুঁল!
উত্তরপ্রদেশের বালিয়ায় জয়প্রকাশ নারায়ণ পাখিরালয় (সুরহা তাল) রামসার সাইটের স্বীকৃতি পাওয়া দারুণ একটি বিষয়। এটি দেশের শততম রামসার সাইট। এই জলাভূমিতে পাখিদের ব্যতিক্রমী জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখানে প্রচুর পরিযায়ী পাখি যেমন আসে, পাশাপাশি এই পাখিরালয়েও প্রচুর পাখি বসবাস করে।
ভারত আজ যে সাফল্য অর্জন করল তার মধ্য দিয়ে প্রাকৃতিক পরিবেশ বিশেষত, গুরুত্বপূর্ণ জলাভূমি রক্ষার ক্ষেত্রে তার অবিচল অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
বছরের পর বছর ধরে জলাভূমি সংরক্ষণ করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। এরসঙ্গে বিজ্ঞান, উদ্ভাবন এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করায় তা গতি পেয়েছে। সামগ্রিক এই উদ্যোগগুলি জীববৈচিত্র্য রক্ষায়, বাস্তুতন্ত্রের সমতা বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য পরিবেশ-বান্ধব ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।”
https://x.com/narendramodi/status/2062769338072068294?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2062769338072068294%7Ctwgr%5E6d838bd9f54f0f2f89872a4a8a08194855495d02%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2269189reg%3D48lang%3D1
SC/CB/DM
A century as far as Ramsar sites are concerned!
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
Glad that the Jai Prakash Narayan Bird Sanctuary (Surha Tal) in Ballia, Uttar Pradesh has been designated as India’s 100th Ramsar site. This wetland is rich in avifaunal biodiversity, attracting several migratory and resident… pic.twitter.com/HENtPJoRnt