পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের সাতটি জায়গায় নতুন আইআইএম স্থাপন ও স্থায়ী ক্যাম্পাস চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এগুলি অমৃতসর, বুদ্ধগয়া, নাগপুর, সম্বলপুর, সিরমৌর, বিশাখাপত্তনম ও জম্মুতে গড়ে তোলা হবে। এর জন্য মোট ৩৭৭৫.৪২ কোটি টাকা পৌণপৌণিক ব্যয় করা হবে। এই আইআইএম-গুলি ২০১৫-১৬/২০১৬-১৭-তে চালু করা হয়েছে এবং বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে রয়েছে।
প্রত্যেকটি আইআইএম ক্যাম্পাস হবে ৬০৩৮৪ বর্গমিটার আয়তনের এবং ৬০০ ছাত্রছাত্রীর জন্য পরিকাঠামো এখানে গড়ে তোলা হবে। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ৫ বছর পর্যন্ত বার্ষিক ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তারপর থেকে এই সংস্থাগুলি তাদের অভ্যন্তরীণ উৎস থেকে অর্থে নিজেদের পরিচালনার ব্যবস্থা করবে বলে আশা করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে এই আইআইএম-গুলির ক্যাম্পাস ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এরফলে, দেশের ২০টি আইআইএম-এর সবগুলির জন্যই স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা হবে।
আইআইএম-গুলি ছাত্রছাত্রীদের মধ্যে থেকে পেশাদার ম্যানেজার তৈরি করবে এবং দেশের অর্থনৈতিক ও শিল্পোন্নয়নের জন্য সহায়ক ভূমিকা নেবে।
CG/PB/SB