Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পূর্ব ভারতের উন্নয়ন একান্ত জরুরি – বললেন প্রধানমন্ত্রী

দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পূর্ব ভারতের উন্নয়ন একান্ত জরুরি – বললেন প্রধানমন্ত্রী


পাটনায় সদ্য নির্মিত এক রেল তথা সড়ক সেতুর রেলের অংশটি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শনিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় হাজিপুরে। মুঙ্গেরে নতুন নির্মিত রেল তথা সড়ক সেতুর ওপর দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনাও করেন প্রধানমন্ত্রী একটি ফলকের আবরণ উন্মোচন করে। এছাড়া, রাজেন্দ্র পুলের অদূরে মোকামায় একটি অতিরিক্ত সেতু নির্মাণের জন্য শিলান্যাসও করেন তিনি।

এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন যে জাতির উদ্দেশে উৎসর্গ করা সেতুটি একদিকে যেমন যান চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে, অন্যদিকে তেমনই সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতিরও রূপান্তর ঘটাবে। প্রসঙ্গত তিনি উল্লেখ করেন যে শ্রী অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্পটির শিলান্যাস করা হয়েছিল। ঐ সময় রেল মন্ত্রী ছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার।

দেশের সার্বিক অগ্রগতি তথা নিরন্তর উন্নয়নের স্বার্থে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশ একান্তভাবে জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, পূর্ব ভারত হল দেশের উন্নয়নের মূল স্নায়ুকেন্দ্র। তাই, ভারতের বিকাশ ও উন্নয়ন নিরন্তর করে তুলতে হলে বিহারের উন্নয়ন একান্ত জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, রেল ও সড়কের মতো পরিকাঠামোর মধ্যেই নিহিত রয়েছে উন্নয়নের বীজ। আর তা থেকেই দেশ এগিয়ে চলে উন্নয়ন তথা বিকাশের পথে।

রেলের সম্পূর্ণ আধুনিকীকরণের ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM