পিএমইন্ডিয়া
দ্বিপাক্ষিক ক্ষেত্রগুলিতে উন্নয়ন সহযোগিতার প্রশ্নে সরকারি পর্যায়ে উন্নয়ন সহায়তাদান সম্পর্কিত নীতিটির রূপরেখা সংশোধনের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রূপরেখা সংশোধন সম্পর্কিত যে বিষয়গুলি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে তার মধ্যে রয়েছে –
• প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে অর্থমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী সরকারের পক্ষে যে কোনও দেশ থেকে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত সহায়তা গ্রহণ করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্ত রাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা, রাশিয়া, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলির কাছ থেকেও তারা এই সহায়তা স্বীকার করতে পারবেন।
• বিভিন্ন মূলধন প্রকল্প সহ অন্যান্য বিশেষ বিশেষ প্রকল্পর ক্ষেত্রেও তারা বিশেষ ঋণ সহায়তা গ্রহণ করতে পারবেন।
• দ্বিপাক্ষিক সহযোগিতার সঙ্গে যুক্ত এমন দেশগুলির কাছ থেকে বছরে কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলারের মতো উন্নয়ন সহযোগিতা তারা স্বীকার করতে পারবেন। এর মধ্যে ন্যূনতম ৫০ শতাংশ হতে হবে সাধারণ ঋণ সহায়তা, যা বিশেষ ঋণ হিসেবে বিবেচিত হবে না।
• বিশেষ ঋণের ক্ষেত্রে বার্ষিক সুদের হার ০.৩ শতাংশের বেশি হবে না। এক্ষেত্রে মেয়াদ হতে হবে ৪০ বছরের কম। তবে, ঋণ শোধের ক্ষেত্রে ১০ বছরের বিশেষ সুবিধা অব্যাহত রাখতে হবে।
• যে সমস্ত সুনির্দিষ্ট প্রকল্পের ব্যয় কমপক্ষে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সেগুলিই বিশেষ ঋণ সহায়তার জন্য গ্রাহ্য হবে।
আশা করা হচ্ছে, সরকারি এই সিদ্ধান্তের ফলে পরিকাঠামো প্রকল্পগুলির রূপায়ণে মূলধন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে, অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা বিশেষভাবে উৎসাহ যোগাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলিকে। এছাড়াও, প্রসার ঘটবে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে।
PG/SKD/SB