পিএমইন্ডিয়া
দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার প্রসারে ভারত ও রাশিয়াপরস্পরের সঙ্গে সহযোগিতা করবে। এই মর্মে দুটি দেশের মধ্যে মউ স্বাক্ষরের একপ্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
মউ স্বাক্ষরের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের পাশাপাশি ভারত ওরাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বাতাবরণ আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করাহচ্ছে।
PG/SKD/DM/….