পিএমইন্ডিয়া
দ্বৈত কর পরিহার এবং আর্থিক কারচুপি রোধে ভারত ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এই বৈঠক।
চুক্তিটি স্বাক্ষরিত হলে ভারত ও ইরানের মধ্যে প্রযুক্তি, বিনিয়োগ এবং কর্মী বিনিময়ের বিষয়টি আরও প্রসার লাভ করবে। দ্বৈত কর ব্যবস্থা বন্ধ করার ক্ষেত্রেও এই চুক্তিটি বিশেষভাবে কার্যকর হবে।
সাম্প্রতিকতম আন্তর্জাতিক মান অনুযায়ী, চুক্তিবদ্ধ এই দুটি দেশের মধ্যে প্রয়োজনীয় তথ্যের আদান-প্রদানও আরও জোরদার হয়ে উঠবে। ফলে, কর সংক্রান্ত বিষয়টি আরও স্বচ্ছ হয়ে ওঠার সুবাদে কর ফাঁকি দেওয়ার প্রবণতাও খর্ব হবে।
PG/SKD/DM/