পিএমইন্ডিয়া
দ্বৈত কর প্রথা বিলোপে বর্তমানের চুক্তিটি সংশোধনক্রমে একটি প্রোটোকল স্বাক্ষরিত হবে ভারত ও স্লোভেনিয়ার মধ্যে। আজ এই মর্মে একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের ফলে কর সংক্রান্ত বিষয়ে দুটি দেশই বিশেষভাবে লাভবান হবে। কারণ, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কারচুপি যেমন বন্ধ করা যাবে, অন্যদিকে তেমনই আয়কর ফাঁকি দেওয়ার প্রবণতাও অনেকাংশে রোধ করা যাবে।
SSS/SKD/DM/……30th December, 2015