পিএমইন্ডিয়া
দ্বৈত কর প্রথা পরিহারের লক্ষ্যে ভারত ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।এর ফলে, দ্বৈত কর সংক্রান্ত জটিলতা থেকে যেমন মুক্তি ঘটবে অন্যদিকে তেমনই কর ফাঁকির প্রবণতাও রোধ করা সম্ভব হবে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এ বিষয়ে অনুমোদন দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর আগে, দ্বৈত কর পরিহার সম্পর্কিত ভারত-জাপান মূল চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৮৯ সালে।
সংশোধিত চুক্তি অনুযায়ী ব্যাঙ্ক সংক্রান্ত খোঁজখবর সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ভারত ও জাপানের মধ্যে তথ্য বিনিময়ের কাজ সহজতর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/SB