পিএমইন্ডিয়া
বিভিন্ন রাজ্যের মধ্যে জল এবং নদী উপত্যকা নিয়ে বিবাদের নিষ্পত্তির লক্ষ্যে ২০১৯-এর আন্তঃরাজ্য নদী জল বিবাদ (সংশোধন) বিলটি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।
এই বিল আন্তঃরাজ্য নদীর জল বিবাদ আইন, ১৯৫৬ সংশোধন করে রাজ্যগুলির মধ্যে নদীর জল নিয়ে বিবাদের দ্রুত নিষ্পত্তি করতে সাহায্য করবে।
একটি ট্রাইব্যুনাল গঠন করে নির্দিষ্ট সময়ে রাজ্যগুলির মধ্যে জল সংক্রান্ত বিবাদ মেটানো হবে। কোন রাজ্য আন্তঃরাজ্য নদীর জল সংক্রান্ত কোন বিবাদ নিষ্পত্তির জন্য অনুরোধ জানালে এবং কেন্দ্র আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে না পারলে, সেটি এই ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য পাঠানো হবে।
CG/CB/DM