Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ধোরদোতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ধোরদোতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ধোরদোতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ধোরদোতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ধোরদোতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুক্রবার কচ্ছের রান অঞ্চলের ধোরদোর টেন্ট সিটিতে পুলিশের মহা নির্দেশকদের তিন দিনের সম্মেলনে যোগ দেবার জন্য এসে পৌছেছেন। এ নিয়ে দ্বিতীয় বার এই সম্মেলন দিল্লির বাইরে অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটিতে।

প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন এবং এই অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী রাজনাথ সিং ভাষন দেন। প্রধানমন্ত্রী একটি ওয়েবসাইটের সূচনা করেন, ওয়েবসাইটের নাম- “ইন্ডিয়ান পুলিশ ইন সার্ভিস অব দ্য নেশান”।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এরপর টেন্ট সিটির অনতিদূরে হোয়াইট রানের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি বিএসএফ-এর দ্বারা উপস্থাপিত একটি ‘উট প্রদর্শনী’ দেখেছেন। তিনি হোয়াই রানে সূর্যাস্তও দেখেন এবং এরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রত্যক্ষ করেছেন। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীরা – শ্রী কিরেন রিজিজু এবং শ্রী হরিভাই পারথিভাই চৌধুরি উপস্থিত ছিলেন।

SC/SRC/DSC//AGT