পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন এবং বুরুন্ডি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এভারিস্ট এনদায়িশিমিয়ে-র সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
২০২৩ সালে ভারতের সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ভারতের ভূমিকার কথা স্মরণ করে দুই নেতা জোর দেন। তাঁরা বলেন যে, ভারত-আফ্রিকান ইউনিয়ন অংশীদারিত্ব গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতার একটি প্রধান স্তম্ভ। তাঁরা পারস্পরিক সুবিধাজনক তারিখে চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন (আইএএফএস-৪) দ্রুত আয়োজনের বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাব সফলভাবে মোকাবেলা করার জন্য আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বের প্রশংসা করেছেন। এই রোগের প্রাদুর্ভাব কমাতে সহায়তার জন্য আফ্রিকা সিডিসি-কে ভারতের দেওয়া চিকিৎসা সহায়তারও প্রশংসা করেছেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন।
দুই নেতা ভারত-বুরুন্ডি সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এটি উষ্ণতা, সংহতি এবং অভিন্ন উন্নয়নমূলক আকাঙ্ক্ষার পরিচায়ক হয়ে চলেছে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব, কৃষি আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবা এবং সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন।
SC/PM/SKD
PM @narendramodi met President @GeneralNeva of Burundi on the sidelines of the BRICS Summit. The two leaders explored new avenues to expand the India-Burundi partnership, including agriculture, clean energy, youth skilling, development cooperation and capacity building. pic.twitter.com/I91Cxdlz9i
— PMO India (@PMOIndia) September 13, 2026
Delighted to meet President Évariste Ndayishimiye of Burundi on the sidelines of the BRICS Summit.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
Congratulated Burundi on assuming the Chair of the African Union.
We discussed strengthening India-Burundi ties in development cooperation, capacity building, youth skilling,… pic.twitter.com/YcyKFWkVq4