পিএমইন্ডিয়া
নতুনও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে মউ স্বাক্ষরের বিষয়টিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত মাসে উপ-রাষ্ট্রপতি শ্রী এম হামিদ আনসারির ইন্দোনেশিয়া সফরকালে জাকার্তায় এই মউ-টি স্বাক্ষরিত হয়।
এই মউ স্বাক্ষরের উদ্দেশ্য হল, পারস্পরিক কল্যাণের স্বার্থে দু’দেশের মধ্যে নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর ক্রমপ্রসার। বিশেষত, প্রযুক্তিগত সহযোগিতাকে এই চুক্তি উৎসাহিত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
SSS/SKD/SB