পিএমইন্ডিয়া
নতুন দিল্লীর চাণক্যপুরি ডিপ্লোমেটিক এলাকায় প্লট নম্বর ৩১-বি-তে ফিজি হাই কমিশনকে ২ হাজার ৮০০ বর্গমিটার জায়গার জন্য বাণিজ্যিক মাশুল ছাড় দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই একই নীতি ফিজির সুভাতে অবস্হিত ভারতীয় হাই কমিশনের জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছিল।
উল্লেখ করা যেতে পারে, ২০১৫-র আগস্টে ফিজির সুভাতে সেদেশের সরকার ভারতীয় হাই কমিশনকে বার্ষিক ১০০ মার্কিন ডলার ভাড়ার বিনিময়ে ৬ হাজার ৬৯৫ বর্গমিটার জায়গা ৯৯ বছরের লিজ হিসেবে প্রদান করেছিল।
CG/BD/NS/