পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ০১.০৭.২০১৬ থেকে ৩১.০৩.২০১৮ পর্যন্ত ‘নদীর আন্তঃসংযোগ বিষয়ে বিশেষ কমিটি’র কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট নিয়ে অবহিত করা হয়।
২৭.০২.২০১২ তারিখে ২০০২-এর ৫১২ নম্বর রিট আবেদন (সিভিল) সংক্রান্ত মামলার প্রেক্ষিতে মাননীয় সুপ্রীম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নদীগুলির আন্তঃসংযোগ সংক্রান্ত কাজের অগ্রগতির রিপোর্ট মন্ত্রিসভার কাছে পেশ করা হয়েছে। ‘নদীসমুহের নেটওয়ার্ক’এর কাজ এবং ২০০২-এর ৬৬৮ নম্বর রিট আবেদনের প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট ভারত সরকারকে নদীগুলির আন্তঃসংযোগের জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেয়। নদীগুলির আন্তঃসংযোগ সংক্রান্ত এই বিশেষ কমিটির কাজের অগ্রগতি বিষয়ে নির্দিষ্ট সময় অন্তর একটি করে রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করতে হয়।
নদী সংযোগ সংক্রান্ত বিশেষ কমিটির স্টেটাস রিপোর্টে অগ্রাধিকারের ভিত্তিতে তিনটি নদী সংযোগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এগুলি হল- কেন-বেতোয়া নদী সংযোগ, দমনগঙ্গা-পিঞ্জল নদী সংযোগ এবং পারা-তাপি-নর্মদা নদী সংযোগ। এছাড়াও ১৯৮০ সালের জাতীয় পরিকল্পনায় চিহ্নিত হিমালয় এবং উপদ্বীপ অঞ্চলের নদীগুলির সংযোগ বিষয়েও এই রিপোর্টে তথ্য দেওয়া হয়েছে।
CG/ PB/NS/…