Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নদীসমূহের আন্তসংযোগকরণ কর্মসূচির অগ্রগতি বিষয়ক প্রতিবেদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহস্পতিবার জল সম্পদ মন্ত্রকের নদীসমূহের আন্ত:সংযুক্তকরণ সম্পর্কিত বর্তমান অবস্থা ও অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে অনুমোদন দিয়েছে। দেশের নদীসমূহের আন্ত:সংযুক্তকরণ সম্পর্কে ২০০২ সালে সুপ্রিম কোর্টে যে রিট আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সংশ্লিস্ট মন্ত্রককে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।

জাতীয় প্রেক্ষাপট পরিকল্পনার আওতায় এই বিষয়টি নদীসমূহের আন্ত:সংযোগকরণ প্রকল্পগুলি রূপায়নের কাজ নিয়ন্ত্রণে সহায়তা করবে। মন্ত্রিসভাকে তথ্য দিয়ে অবগত করতে নদীসমূহের আন্ত:সংযোগকরণ কর্মসূচি রূপায়নের জন্য গঠিত ‘বিশেষ কমিটি’ প্রতিবছর দু’বার করে এই অগ্রগতি বিষয়ক ষান্মাসিক প্রতিবেদন পেশ করবে। দেশের স্বার্থে যথাসম্ভব দ্রুততার সঙ্গে চূড়ান্ত ও যথাযথ সিদ্ধান্ত নেওয়ার কাজ এই ষান্মাসিক প্রতিবেদনের মাধ্যমে সুনিশ্চিত হবে।

SC/SRC/DSC