Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নদী বিকাশ ও জলসম্পদের ব্যবস্থাপনা ক্ষেত্রেভারত-নেদারল্যান্ডসসহযোগিতা : সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


জলসম্পদেরব্যবস্থাপনা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে কেন্দ্রীয় জলসম্পদ,নদী বিকাশ ও গঙ্গার পুনরুজ্জীবন মন্ত্রক এবং নেদারল্যান্ডসের পরিকাঠামো ও পরিবেশ মন্ত্রকেরমধ্যে একটি মউ সম্পাদনের প্রস্তাবে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিন অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

মউ-এরশর্ত অনুযায়ী, আঞ্চলিক, জাতীয়তথা আন্তর্জাতিক পর্যায়ে জলসম্পদের বিকাশ ওব্যবস্থাপনার লক্ষ্যে দু’দেশের সরকার একযোগে কাজ করে যাবে। এজন্য পারস্পরিকঅভিজ্ঞতা এবং বিশেষজ্ঞের পরামর্শ বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হবে। জলসম্পদেরদক্ষ ব্যবহার, নদী উপত্যকা সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ, জলের গুণও মান সম্পর্কিত বিষয়, বর্জ্য জল শোধন প্রক্রিয়ার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য করেতোলা সহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে সাহায্য নেওয়া হবে প্রযুক্তি ও উদ্ভাবনপ্রচেষ্টার।

দ্বিপাক্ষিকসহযোগিতা প্রসার সম্পর্কিত এই মউ-এর আওতায় সমীক্ষা সফরের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতাবিনিময়, আলোচনা বৈঠক ও সম্মেলনের আয়োজন, যৌথ উদ্যোগে গবেষণা এবং প্রশিক্ষণ ওদক্ষতা বৃদ্ধির কর্মসূচি, প্রশিক্ষণ সম্পর্কিত বিনিময় সফর এবং সংশ্লিষ্ট অন্যান্যপ্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। কাজের অগ্রগতি দেখভালের জন্য গঠিত হবেএক যৌথ কর্মীগোষ্ঠী।

দ্বিপাক্ষিকএই সহযোগিতা প্রসারের মধ্য দিয়ে দুটি দেশই কারিগরি এবং প্রাতিষ্ঠানিক দিক থেকেবিশেষভাবে উপকৃত হবে।

প্রসঙ্গতউল্লেখ্য, কেন্দ্রীয় জলসম্পদ, নদী বিকাশ এবং গঙ্গার পুনরুজ্জীবন মন্ত্রক জলসম্পদেরবিকাশ ও ব্যবস্থাপনার লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গেও যৌথ উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী।নদী উপত্যকার ব্যবস্থাপনা ও পরিকল্পনা, সুসংবদ্ধ জলসম্পদের পরিচালন, দূষণ হ্রাস,জলের গুণগত মান বৃদ্ধি, বর্জ্য জলকে শোধন প্রক্রিয়ার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্যকরে তোলা ইত্যাদি ক্ষেত্রে নেদারল্যান্ডস যে সাফল্য দেখিয়েছে সে কথা মনে রেখেই ঐদেশের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে উৎসাহ প্রকাশ করেছে ভারত।

PG/SKD/DM