পিএমইন্ডিয়া
আরপিএফএবং আরপিএসএফ কর্মী ছাড়া রেলের অন্যান্য নন-গেজেটেড কর্মীরা২০১৬-১৭ অর্থ বছরেরজন্য উৎপাদনশীলতা-ভিত্তিক বোনাস পাবেন ৭৮ দিনের। আজ এই মর্মে একটি প্রস্তাবঅনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে।
মন্ত্রিসভারএই অনুমোদনদানের ফলে রেলের ১২ লক্ষ ৩০ হাজার নন-গেজেটেড কর্মী উপকৃত হবেন। দশেরাবা পুজোর ছুটির আগেই তাঁদের এই বোনাস মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
রেলকর্মীদের৭৮ দিনের বোনাস দেওয়ার জন্য সরকারের ব্যয় হবে ২২৪৫ কোটি ৪৫ লক্ষ টাকা।উৎপাদনশীলতা-ভিত্তিক বোনাসের ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতনেরসর্বোচ্চ মাত্রা ধরাহবে ৭ হাজার টাকা। এর ফলে, রেলকর্মীদের সর্বোচ্চ বোনাসের পরিমাণ দাঁড়াবে ১৭,৯৫১টাকা।
PG/SKD/DM/…. 20thSept , 2017