Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নববর্ষের প্রাক্কালে দেশ জুড়ে বিভিন্ন উৎসব উপলক্ষে জনসাধারণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নববর্ষের প্রাক্কালে দেশ জুড়ে বিভিন্ন উৎসব উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।এক বার্তায় তিনি বলেছেন, “নববর্ষের প্রাক্কালে দেশ জুড়ে মানুষ বিভিন্ন উৎসব উদযাপন করতে চলেছেন বলে তাঁদের অভিনন্দন জানাই। এই নতুন বছর তাঁদের জন্য আনন্দও সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনাই করি।

পবিত্র চেতি চাঁদ উপলক্ষে আমার সিন্ধ্রি বন্ধুদের জানাই শুভকামনা। আমরা ভগবান ঝুলেলাল-এর প্রতি প্রণত হই এবং তাঁর স্বর্গীয় আশীর্বাদ প্রার্থনা করি।

মহারাষ্ট্র গুড়ি পাড়ওয়া উপলক্ষে সকল বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা। আগামী বছর সুখ ও সাফল্যে পরিপূর্ণ হয়ে ঘটনাবহুল হয়ে উঠুক এই কামনা করি।

উগাড়ির বিশেষ দিবস উপলক্ষে প্রত্যেককে জানাই অভিনন্দন। নতুন বছর আমাদের সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।

আমার নাগরিক বন্ধুদের জানাই নভরেহ্‌-এর অভিনন্দন। আগামী বছরটি আমাদের জীবনে সুখ ও সম্প্রীতি বৃদ্ধি করুক এই কামনা করি।

মণিপুরের অসাধারণ মানুষজনকে সাজিবু চেইরাওবা-র অভিনন্দন। নতুন বছর আপনাদের সব কামনা পূর্ণ করুক এই প্রার্থনাই করি”।

PG/DM/S