নয়াদিল্লি, ১৭ অক্টোবর ২০২৬
নবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মা কালরাত্রির কাছে প্রার্থনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী প্রার্থনা করেছেন, দেবীর আশীর্বাদে সকলের জীবন যেন নতুন শক্তি ও নতুন আত্মবিশ্বাসে আলোকিত হয়ে ওঠে। দেবীর দিব্য কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি আসুক—এই কামনাও তিনি করেছেন।
প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে বলেছেন:
“নবরাত্রিতে আজ মা কালরাত্রির বিশেষ উপাসনার দিন। তাঁর আশীর্বাদে সকলের জীবন নতুন শক্তি ও নতুন আত্মবিশ্বাসে আলোকিত হোক। দেবী মায়ের দিব্য কৃপায় সকলের সমৃদ্ধি হোক—এই প্রার্থনাই করি।”
জয় মা কালরাত্রি!
SC/SB/DM
नवरात्रि में आज मां कालरात्रि की विशेष उपासना का दिन है। उनके आशीर्वाद से सभी का जीवन नई ऊर्जा और नए आत्मविश्वास से आलोकित हो। देवी मां की दिव्य कृपा से सबकी समृद्धि हो, यही प्रार्थना है। https://t.co/wBVhvQhY76
— Narendra Modi (@narendramodi) October 17, 2026