পিএমইন্ডিয়া
ভারতীয় রাজস্ব সেবার (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস) ১৬৭ জন নবীন আধিকারিক বৃহস্পতিবার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঐ আধিকারিকদের সকলেই বর্তমানে প্রোবেশনে রয়েছেন।
নবীন আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁদের কাজকর্মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আস্থা অর্জন করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষই আইনের অনুশাসন মেনে চলতে আগ্রহী। জাতির স্বার্থেই তাঁরা আইন মেনে চলার পক্ষপাতী। তাই, সৎ করদাতা যাতে কোনওভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে সরকারি আধিকারিকদের। এমনকি, সরকারের রাজস্ব নীতি অনুসরণ করার সময়েও তাঁদের এই বিষয়টি নজরে রাখতে হবে।
প্রধানমন্ত্রী আধিকারিকদের আরও বলেন যে, সরকারের জনকল্যাণমুখী যে সমস্ত কর্মসূচি রয়েছে তা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেদিকেও দৃষ্টি রাখতে হবে আধিকারিকদের।
তরুণ আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন যে, আধিকারিকদের সর্বদাই অনুভব করতে হবে যে দেশের প্রতিটি নাগরিকই যেন তাঁদের পরিবারেরই একজন সদস্য। এই মনোভাব নিয়ে যদি আধিকারিকরা কাজ করতে পারেন, তা হলে তাঁদের কাজে শক্তি ও উৎসাহ উদ্দীপনার সঞ্চার হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
৪৫ মিনিটের এই আলাপচারিতায় প্রধানমন্ত্রী তাঁর জীবনের কিছু কিছু ঘটনা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কথা তরুণ আধিকারিকদের সামনে তুলে ধরেন। মানবিকতা ও সংবেদনশীলতা কতটা জরুরি তা তিনি ব্যাখ্যা করেন প্রোবেশনারদের কাছে।
PG/SKD/SB
A lively interaction with young IRS officers. Emphasised on upholding people's trust in course of their duty. https://t.co/zJfHk7CTVX
— Narendra Modi (@narendramodi) March 10, 2016