Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নমামি গঙ্গে কর্মসূচিররূপায়ণ ও অগ্রগতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী


বৃহস্পতিবার সন্ধ্যায় নমামি গঙ্গেকর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

পর্যালোচনাকালে বিভিন্ন দপ্তরেরবরিষ্ঠ আধিকারিকরা ঐ কর্মসূচি রূপায়ণে গৃহীত পদক্ষেপগুলির এক সার্বিক চিত্র তুলেধরেন প্রধানমন্ত্রীর কাছে। নমামি গঙ্গে কর্মসূচির এ যাবৎকালের সাফল্যের একটি তথ্যও পরিসংখ্যানগত চিত্রও তাঁরা উপস্থাপিত করেন এদিনের পর্যালোচনা বৈঠকে।

আধিকারিকরা জানান যে, গঙ্গানদী বরাবরনিকাশি বর্জ্য শোধনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। হরিদ্বার, কানপুর,এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর, হাওড়া এবং কলকাতার মতো গঙ্গা তীরবর্তীশহরগুলিতে এই কর্মসূচি রূপায়ণকে আরও জোরদার করে তোলা হচ্ছে।

যে সমস্ত শিল্প সংস্থা থেকে অধিকমাত্রায় গঙ্গার দূষণ ঘটছে, সেগুলির ওপর সতর্ক দৃষ্টি ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও,নিয়মিতভাবে ঐ সমস্ত কলকারখানা পরিদর্শনেরও ব্যবস্থা রয়েছে এই কর্মসূচি রূপায়ণের আওতায় । এর ফলে, গঙ্গারশাখা নদীগুলিতে জলের মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। দ্রবণীয় অক্সিজেন এবং জৈবরাসায়নিক অক্সিজেনের মাত্রা ও মাপকাঠি স্থির করার বিষয়টিকেও নিয়ে আসা হয়েছেকর্মসূচি রূপায়ণের আওতায়।

গঙ্গানদীর তটবর্তী এলাকায় অবস্থিতজনবসতি এলাকাগুলিতে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার প্রসার সম্পর্কেও অবহিত করা হয়প্রধানমন্ত্রীকে। নমামি গঙ্গে কর্মসূচি সম্পর্কে জনসাধারণের মধ্যে আরও বেশিমাত্রায় সচেতনতা প্রসারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। গঙ্গাকে দূষণমুক্ত করার কাজেঅংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করে তোলার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর, নিতি আয়োগ,জলসম্পদ মন্ত্রক, পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থা মন্ত্রক, গঙ্গার দূষণমুক্তিসম্পর্কিত জাতীয় মিশন এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পদস্থ আধিকারিকরাউপস্থিত ছিলেন এদিনের পর্যালোচনা বৈঠকে।

PG/SKD/SB