পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি মি. কাশিম শেত্তিমা মুস্তাফা, GCON-এর সঙ্গে আজ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
উপরাষ্ট্রপতি কাশিম শেত্তিমা মুস্তাফা, GCON নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে নাইজেরিয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে বিদেশ, শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, উদ্ভাবন ও ডিজিটাল প্রযুক্তি, মানবিক বিষয় ও দারিদ্র্য হ্রাস, নারী বিষয়ক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী-সহ একাধিক মন্ত্রী রয়েছেন।
দুই নেতা ভারত-নাইজেরিয়া বহুমুখী সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি অংশীদারিত্ব, কৃষি, স্বাস্থ্য এবং ডিজিটাল প্রযুক্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলোচনা হয়। ভারত-নাইজেরিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার তাঁরা পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী মোদী এবং উপরাষ্ট্রপতি শেত্তিমা মুস্তাফা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। দক্ষিণী বিশ্বের অগ্রাধিকার ও উদ্বেগের বিষয়গুলিও আলোচনায় উঠে আসে। আরও প্রতিনিধিত্বমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং বহুমেরুকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বহুপাক্ষিক মঞ্চগুলিতে সহযোগিতা জোরদার করা এবং একসঙ্গে কাজ করার গুরুত্ব তাঁরা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মোদী নাইজেরিয়ার সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং আফ্রিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা তুলে ধরেন। উপরাষ্ট্রপতি শেত্তিমা মুস্তাফা ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এবং নাইজেরিয়ায় সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ভারতের অবদানের প্রশংসা করেন।
বৈঠকে ভারত ও নাইজেরিয়ার মধ্যে আরও শক্তিশালী ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়। এই অংশীদারিত্ব উভয় দেশ এবং বৃহত্তর দক্ষিণী বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
SC/
Delighted to meet Vice President Kashim Shettima of Nigeria on the sidelines of the Delhi BRICS Summit.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
We discussed cooperation in areas such as trade, power, clean energy, fertilisers and defence.
We also reviewed cooperation in health, capacity building, technology and… pic.twitter.com/ZNp4YibXVC