Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নরওয়ের রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নরওয়ের রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


নয়াদিল্লি, ১৮ মে, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোর রাজপ্রাসাদে নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হ্যারল্ডের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী ভারতবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি নরওয়ের নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে, গণতন্ত্র, আইনের শাসন ও জনমুখী প্রশাসনের মতো অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত ও নরওয়ের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ক্রমশ আরও সুদৃঢ় হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী এবং রাজা পঞ্চম হ্যারল্ড বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নতুন প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয় ও নরওয়ের কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতের পর মহামান্য রাজা প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী আন্তরিক আতিথেয়তার জন্য মহামান্য রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

SC/MP/SB…