নতুন দিল্লি, ৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীশের একটি উদ্যোগের প্রশংসা করেছেন। এই উদ্যোগে তিনি নাগপুরের নারখেদ ব্লকের লোহারি সাওয়াঙ্গা গ্রামে কৃষকদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন এবং অরুণাবাঈ ও রামভাঊ বালপাণ্ডের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই হৃদয়স্পর্শী উদ্যোগটি সেই সহানুভূতিশীল মনোভাবকেই তুলে ধরে, যা নিয়ে মহারাষ্ট্রের এনডিএ সরকার কৃষকদের কল্যাণে কাজ করে চলেছে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীশ জির এই উদ্যোগ – লোহারি সাওয়াঙ্গা গ্রামে (নারখেদ, নাগপুর) কৃষকদের সঙ্গে দীপাবলি কাটানো এবং অরুণাবাঈ ও রামভাঊ বালপাণ্ডের বাড়িতে থাকা – সত্যিই অত্যন্ত হৃদয়স্পর্শী। এটি সেই সহানুভূতিশীল মনোভাবকেই প্রতিফলিত করে, যা নিয়ে মহারাষ্ট্রের এনডিএ সরকার কৃষকদের জন্য কাজ করছে এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ জি লোহারি সাওয়াঙ্গা গ্রামের (নারখেদ, নাগপুর) কৃষকদের সঙ্গে দীপাবলির সাজসজ্জা করেছেন এবং তিনি অরুণাবাঈ ও রামভাঊ বালপান্ডের বাড়িতেও গিয়েছিলেন, তাঁর এই কাজ হৃদয় ছুঁয়ে গেছে। মহারাষ্ট্রের এনডিএ সরকার কৃষকদের জন্য সংবেদনশীলভাবে কাজ করে এবং তাদের কল্যাণে প্রচেষ্টা চালাচ্ছে, যা তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়।”
SC/SB/AS
This gesture by Maharashtra CM Shri Devendra Fadnavis Ji, of spending Diwali with farmers in Lohari Sawanga village (Narkhed, Nagpur) and staying at the residence of Arunabai and Rambhau Balpande is very touching. It underlines the spirit of compassion with which the NDA Government in Maharashtra is working for the farmers and ensuring their well-being. महाराष्ट्राचे मुख्यमंत्री श्री देवेंद्र फडणवीस जी यांनी लोहारी सावंगा गावात (नरखेड, नागपूर) शेतकऱ्यांसोबत दिवाळी साजरी केली आणि त्यांनी अरुणाबाई आणि रामभाऊ बालपांडे यांच्या घरी मुक्काम ही केला, ही त्यांची कृती मनाला स्पर्श करणारी आहे. महाराष्ट्रातील एनडीए सरकार शेतकऱ्यांसाठी संवेदनशीलतेने कार्य करत आहे आणि त्यांच्या कल्याणासाठी प्रयत्नशील आहे, हे या कृतीतून अधोरेखित होते.
— Narendra Modi (@narendramodi) November 8, 2026