Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নাগরিকদের প্রতি কঠোরভাবে লকডাউন মেনে চলার আর্জি প্রধানমন্ত্রীর


দেশে জনসাধারণ লকডাউনকে গুরুত্ব দিয়ে পালন করছেন না বলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আক্ষেপ করেছেন।

এক ট্যুইট বার্তায় তিনি জনসাধারণের প্রতি আবেদন জানিয়ে বলেন, “অনেকেই লকডাউনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। আপনার পরিবারকে বাঁচাতে , নিজে বাঁচতে দয়া করে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি যে সব নির্দেশাবলী জারী করেছে, তা কঠোর ভাবে মেনে চলুন।

আমি সব রাজ্যসরকারের কাছে আবেদন জানাচ্ছি, আইনশৃঙ্খলা যেন ঠিকঠাক মানা হয়, তা নিশ্চিত করুন” ।